ঢাকাWednesday , 14 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ নিয়ে আধুনিক নির্বাচনী ক্যাম্পেইনের রূপরেখা: তরুণদের নেতৃত্বে তারেক রহমানকে কেন্দ্র করে মতবিনিময়

Link Copied!

শিক্ষার্থী, সাংবাদিক, সংস্কৃতিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সরব অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭-এর নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয় বনানীতে তরুণদের উদ্যোগে আয়োজিত এই সভায় “আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি”কে সামনে রেখে একটি সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর ও জনগণকেন্দ্রিক নির্বাচনী ক্যাম্পেইনের রূপরেখা তুলে ধরা হয়। আলোচনায় জানানো হয়, প্রস্তাবিত এই ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের প্রত্যাশা, সমস্যা ও চাহিদা সরাসরি লিপিবদ্ধ করা হবে এবং সেসব দাবি বাস্তবায়নে একটি কাঠামোবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
বক্তারা বলেন, ঢাকা-১৭ আসনে যার নির্বাচনকে কেন্দ্র করে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে—তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র সংস্কার এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার নেতৃত্ব আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
তরুণদের পক্ষ থেকে তারুণ্যের শক্তি’র প্রতিষ্ঠতা সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুর সালাম। তিনি বলেন, “তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগকে সম্পৃক্ত করেই একটি আধুনিক ও শক্তিশালী নির্বাচনী ক্যাম্পেইন গড়ে তোলা সম্ভব।”

মতবিনিময় সভায় উপস্থিত তরুণ প্রতিনিধিরা মত দেন, পুরনো ধাঁচের প্রচারণার বাইরে গিয়ে স্বচ্ছ, পরিকল্পিত ও জনআকাঙ্ক্ষাভিত্তিক নির্বাচনী কৌশল গ্রহণ করলেই ঢাকা-১৭ আসনে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন সম্ভব।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কনটেন্ট, তথ্যভিত্তিক বার্তা ও সরাসরি ভোটার সংযোগের মাধ্যমে ঢাকা-১৭ আসনে একটি অংশগ্রহণমূলক ও গতিশীল ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন।
এডভোকেট আবীর মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,
সাইদুল বাশার শোয়েব, তানভীর আহমেদ স্বপ্নীল, ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান, রেজাউল হোসেন অনিক,আইনুন নিশাত, নাফিজ আবরার এরাম প্রমুখ।