ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক লাইফ সাপোর্টে খালেদা জিয়া

Link Copied!

shahjahan-khanমাদারীপুর প্রতিনিধি: বেগম জিয়া এখন রাজনৈতিক লাইফ সাপোর্টে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার সকালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। এই লাইফ সাপোর্ট থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে তাকে রাজনৈতিকভাবে সেটার মোকাবেলা করতে হবে। আর এজন্য সরকার সুযোগ করে দিয়েছে নির্বাচন দিয়ে। লাইফ সাপোর্ট থেকে রাজনৈতিকভাবে যদি বাঁচতে চান, উদ্ধার পেতে চান, তাহলে তাকে নির্বাচনে আসতে হবে।’
মন্ত্রী এ সময় আরো বলেন, ‘রাজনীতিতে সিদ্ধান্তহীনতায় ভোগা চলবে না। আর সিদ্ধান্তহীনতায় ভুগলে, নিজের ও নেতাকর্মীদের বিপর্যয় ঘটবে, বিএনপির বিষয়টা বোঝা উচিত।’
অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, জেলা পরিষদ প্রশাসন মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী তালুকদার প্রমুখ।