ঢাকাTuesday , 13 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নোত্তর ফাঁস: আসামি গ্রেপ্তার

Link Copied!

সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ চলাকালে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর সরবরাহের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫।

র‍্যাব জানায়, গত ৯ জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ চলাকালে পরীক্ষার্থী আমির হামজা তার ব্যবহৃত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর গ্রহণ করেন। বিষয়টি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট জেলার র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির মো. আনোয়ার হোসেন (৪১)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার খরমপুর এলাকার বাসিন্দা। গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ধামইরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় The Public Examination (Offences) Act, 1980 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব৷