ঢাকাTuesday , 13 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে পরিবারের উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের উপর অভিমান করে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের নিজ বসতঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাশেদা আক্তার একই এলাকার আব্দুল হাকিম এর মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের হতদরিদ্র আব্দুল হাকিমের ছোট মেয়ে রাশেদা। সে একই উপজেলার
একটি ছেলের সাথে বিয়ে করবে বলে জেদ করে৷
গত সোমবার বিয়ে করার জন্য সেই যুবকের কাছে যাওয়া উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় রাশেদা। পরে বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন তাকে জোরপূর্বক তারাকান্দি থেকে ফিরিয়ে আনে। পরে রাতে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় রাশেদা। পরে সকালে পরিবারের লোকেরা তাকে গলায় ওড়না পেছানো অবস্থায় ফাঁসিতে ঝুলতে দেখতে পায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাশেদার বাবা আব্দুল হাকিম বলেন, মেয়েটি আমাদের ভুল বুঝে এমন করলো। একটা বিষয় নিয়ে শাসন করেছিলাম। তাই আমাদের উপর অভিমান করে আমার মেয়েটি আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।