ট্রেনের ধাক্কায় ফরিদপুরে আপন দুই ভাইসহ নিহত ৩। এ সময় ১০ জন আহত হয়েছে। ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরতে ছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে আসলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকাআপে থাকা আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। নিহতরা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা(৩০) এছাড়া অজ্ঞাত পরিচয় এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরতে ছিলেন। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে আসলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

