ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাজিরার বিলাসপুরে যৌথবাহিনীর অভিযান: ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

Link Copied!

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে চালানো এই অভিযানে ৪৫টি ককটেল সদৃশ বস্তু ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি বিলাসপুর এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। সেনাবাহিনীর প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত ককটেল শনাক্ত করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিরাপদভাবে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হন। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান বলেন, বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে প্রাণহানিও হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবারের অভিযানে ৪৫টি ককটেল সদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।