ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে জামাল হত্যায় আটক ৭

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াতকমী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এককর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্র- ৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু উদ্ধার করা হয়। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও উক্ত মালামাল উদ্ধার করা হয়। এর আগে রাতে নিহত জামালের স্ত্রী বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি উল্লেখ করেন। তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনা হত্যা মামলার আওতায়। আমাদের অভিযান চলমান। পরে বিস্তারিত মিডিয়াকে জানানো হবে। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার দিঘিরপাড়ে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল ঘটনাস্থলে নিহত হন। এসময় নাছির নামে আরো একজন গুলিবিদ্ধ হন।