ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Link Copied!

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার, তাজুল ইসলাম তমাল, শিক্ষার্থী সাগর মিয়া, মোতাকাব্বির প্রামানিক, মোছা. আশা খাতুন, মেহেদী হাসান প্রমূখ। বক্তারা বলেন, প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার দাবি জানান। সেইসাথে সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চ্যাকার ও নেটওয়ার্ক জ্যামার রাখার দাবি জানান। তারা বলেন, স্বতন্ত্র কমিটি গঠন ও তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে ও একইদিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেয়া যাবে না এবং যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব না দেয়ারও দাবি জানান। বক্তারা আরও বলেন, যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ করারও দাবি জানান।