ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ

Link Copied!

রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় তবলছড়িস্থ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা (আদর)। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ ইব্রাহিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন আলম। এতে দোভাষীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অবহেলিত বধির ও বাক্-শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে। তারা অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে কথা বলা, শোনা, চলাফেরা কিংবা পড়ালেখা করতে পারে না। অনেক ক্ষেত্রে এসব শিশুদের পরিবারও চরম কষ্ট ও সীমাহীন দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। তবুও এই শিশুরা যদি সঠিক শিক্ষা, যত্ন ও সহযোগিতা পায়, তাহলে তারাও সমাজের একজন যোগ্য ও সম্পদশালী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সরকার ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।