ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দিন পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৫ দিন পর ফের ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। রবিবার (১১ জানুয়ারি) রাত থেকে যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক। কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস কোম্পানী গ্যাসের প্রেসার কমিয়ে দেয়ার কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে বন্ধ থাকার দীর্ঘ ১৩ মাস পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী পুণরায় গ্যাস সংযোগ পেয়ে আবার উৎপাদনে ফিরে কারখানাটি। এদিকে ২৪ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে দীর্ঘ ৩০ দিন নানা ত্রুটি মেরামত করে ২৩ ডিসেম্বর বিকেল ৪ টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় কারখানাটি। এদিকে ১৫ দিন পর অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার রাত থেকে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৫ দিন পর রবিবার রাত থেকে পুনরায় উৎপাদনে ফিরে কারখানাটি। এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক বলেন, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছিলো। সকল ত্রুটি মেরামত শেষ করে রবিবার রাত থেকে আবারও উৎপাদন শুরু করা হয়।