ঢাকাMonday , 12 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে পুলিশের অভিযানে টাকাসহ ২২ মোবাইল উদ্ধার

Link Copied!

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন সেট, বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করেছে। সোমবার (১২ জানুয়ারী) বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমানের তদারকিতে জেলার আইসিটি এন্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। পিরোজপুর জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল, বিকাশ প্রতারণা জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২২ টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারনার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে।