ঢাকাSunday , 11 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াতে ইসলামী কর্মী জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে নাছির নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জামাল ওই এলাকার বশত আলী মিস্ত্রির বাড়ির বাসিন্দা। জানা যায়, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। হামলায় নাছির নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। পরে বিস্তারিত জানানো হবে।