ঢাকাSunday , 11 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন ভ্রমণে আসা এক তরুণীকে অপহরণের পর উদ্ধার, আটক ১

Link Copied!

বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপর অভিযানে সুন্দরবন ভ্রমণে আসা এক তরুণীকে অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এক অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (১১ জানুয়ারি ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকায় সুন্দরবন ভ্রমণে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামে এক তরুণীকে কৌশলে অপহরণ করা হয়। ভুক্তভোগী দীর্ঘদিন বাড়িতে না ফেরায় তার স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গত ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বানিশান্তা এলাকায় গিয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় অপহরণকারী সাগর মোল্লা (২৫) তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে জোরপূর্বক তাকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দলটি অপহৃত তরুণীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সাগর মোল্লাকে আটক করতে সক্ষম হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটক অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।