ঢাকাSunday , 11 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুহি নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যাসন্তান। স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনে কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে খেলতে খেলতে রুহি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।