ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জকসু নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি ক্লাস-পরীক্ষা বন্ধ

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে।
রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট/বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং যথারীতি অফিস খোলা থাকবে।
পৃথক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অন্য যে কেউ) কোনো ব্যক্তিগত গাড়ি না আনার জন্য অনুরোধ করা হলো।
এদিকে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।