ঢাকাWednesday , 31 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া

Link Copied!

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ দুপুর পৌনে ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হন লক্ষাধিক মানুষ।
একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন দলের ক্রিকেটার, কোচ ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সাংবাদিক, নিরাপত্তাকর্মীরা এতে অংশ নেন।
খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন জানাজায়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার নামাজে জানাজায় মিলিত হন।