ঢাকাTuesday , 30 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৬তম বিসিএসের বুধ-বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

Link Copied!

৪৬তম বিসিএসের বুধ ও বৃহস্পতিবারের (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ৪৬তম বিসিএসের বুধবার ও বৃহস্পতিবারের (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত এ দুইদিনের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানিয়েছে পিএসসি।
গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪ হাজার ৪২ জন। এরমধ্যে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন।
এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত- উভয় ক্যাডারে ৯৬৮ জন পাস করেন। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।