ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন মেয়র মনজুর

Link Copied!

monjur-alamচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মেয়র মনজুর আলম।
শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সিটি কর্পোরেশনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন মনজুর আলম। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ, সচিব রশিদ আহমদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এরপর মেয়র পদে লড়তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানান।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর শাহ আমানত (র.) মাজারে জেয়ারত করতে যান মনজুর আলম। সেখান থেকে নগর ভবনে আসেন তিনি।
ইতোমধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মনজুরকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।