ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যা মামলা
রিমান্ডে আসামিরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, আশা রাষ্ট্রপক্ষের

Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি ফের পাঁচদিনের রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানিকালে এ আশা প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
তিনি বলেন, ‘আগের তিনদিনের রিমান্ডে আসামিরা বিভিন্ন তথ্য দিয়েছেন। রিমান্ডের মাধ্যমে আমরা আশা করি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো।’
রিমান্ড মঞ্জুর করা এ দুই আসামি হলেন সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার মামলায় আজ গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ডে পাঠানো হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ডিবির তদন্ত অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্তদের সীমান্ত পারাপারে জড়িত চক্রের মূল হোতা হিসেবে ‘ফিলিপ’ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার নেতৃত্বেই পুরো সীমান্ত পারাপার কার্যক্রম পরিচালিত হয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতার, তার সঙ্গে কিলিং মিশনে কারা যুক্ত ছিল এবং অন্য কেউ জড়িত আছে কি না- তা উদ্‌ঘাটনের জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তিনি জানান, হত্যাকাণ্ডের অর্থদাতা, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্ত না করা হলে মামলার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব হবে না। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পুলিশি রিমান্ডে রাখা প্রয়োজন।
ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ড ঘটানোর পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা সিবিয়ন ও সঞ্জয়ের সহায়তার সীমান্ত পার হয়ে পালিয়ে যান।