বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩০০ আসনে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনাররা সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন।
সচিব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।
বাগেরহাটের ৪টি আসন থেকে একটি কমিয়ে ৩টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বাগেরহাট জেলায় ৪টি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাধভাঙা উল্লাস মেতে উঠেন তারা।
এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ জেলার ৪টি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন। এর ফলে গাজীপুরের আসনসংখ্যা হবে ৫টি।
আদালতের রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। সেজন্য আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিদ্যমান ৩০০ আসনের গেজেটেই ভোট হবে কোন সমস্যা হবে না।

