ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাকসুতে শিবির সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

Link Copied!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেল ঘোষণা করা হয়েছে৷
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে শাখা শিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ২০২০-২১ সেশনের স্নাতকের শিক্ষার্থী আহমাদুল হক আলবির, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের (১৩ ব্যাচের) শিক্ষার্থী মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের বায়োজিদ শিকদার।
এছাড়া মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান প্রযুক্তি ও স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান,ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে উম্মে হানি তানিয়া, সাহিত্য সাংস্কৃতিক পদে আব্দুল কাদের, ক্রিয়া ও সমাজসেবা ফাতিহুল হক শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক এছাড়াও কার্যনির্বাহী পদে আল হুমাইরা ঐশী, বায়োজিদ বোস্তামি, মরিয়ম জমিলা।
‎‎এছাড়াও বিজয় ২৪ হলে ভিপি পদে আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক পদে নেজাজ ও ‎এজিএস পদে আব্দুল আহাদ
‎‎শহীদ মুখতার এলাহী হলে ভিপি পদে শাকিব আল হাসান, জিএস পদে মুশফিক রহমান শুভ এজিএস পদে কাইয়ুম উদ্দিন।
‎মেয়েদের শহিদ ফেলানী হলে ভিপি পদে সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাহরীমা শিথিল, এজিএস পদে জেসমিন আক্তার।
শাখা ছাত্রশিবির সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার বলেন, বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে প্যানেলে ক্যাম্পাসে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ছেলে ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা আশা করছি এ প্যানেল থেকে নির্বাচনে অংশ প্রত্যেক প্রার্থী জয়ী হবে।