ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে স্বৈরাচারের দোসরকে নমিনেশন দেয়ায় মহাসড়ক অবরোধ

Link Copied!

মাদারীপুর -২ আসনের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে বিএনপির তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার বিকেল ৪টার দিকে তারা বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরঘাট বন্দর ও রাজৈর বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং বন্ধ করে দেন মহাসড়কের সব ধরনের যান চলাচল। প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন। দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বারখ্যাত মাদারীপুর- ২ আসনের নির্বাচনী এলাকা টেকেরহাট ও রাজৈর বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় মহাসড়কের ১০/১২টি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অনেক কর্মী-সমর্থক রাস্তার ওপর শুয়ে পড়েন। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে এই আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের পূর্নবাসনকারী জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রাজপথের সক্রিয় নেতা, যিনি ১৭ বছর হামলা- মামলা ও নির্যাতনের শিকার হলেও দল এবং দলের কর্মীদের আগলে রেখেছেন- বিএনপির কেন্দ্রীয়সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান-তাকেই মনোনয়ন দেওয়ার দাবি জানায় নেতাকর্মীরা। অপর দিকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বার বার হামলা, মামলা ও কারানির্যাতিত নেতা বাবু মিল্টন বৈদ্যকে নমিনেশন না দেয়ায় তার সমার্থকরা রাজৈর বাসস্ট্যান্ড দখল করে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেয় দালালকে নমিনেশন দেওয়া মানি না মানবো না। আওয়ামী লীগের দোসরদের পূনর্বাসনকারীকে বিএনপির নমিনেশন মানি না মানবো না। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা হেলেন জেরিন খান বা বাবু মিল্টন বৈদ্যকে মনোনয়ন না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।