ঢাকাSaturday , 6 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে ইঁদুর মারার ফাঁদে প্রবাসীর মৃত্যু

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে বীজতলায় প্রতিবেশীর ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.নুরুল হুদা (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রিয়াজ তার বাড়ির পাশে ধানের বীজতলা করে। তিনি বীজতলার মাঠ রক্ষা করতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শনিবার ভোরে এর পাশেই ২ কেজি ধানের বীজতলা করতে যান প্রবাসী হুদা। ওই সময় প্রতিবেশী রিয়াজের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা রিয়াজ গা ঢাকা দেন। নিহতের শ্যালক মো.পারভেজ আলম বলেন, আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছু দিন আগে তিনি ওই দেশ একেবারে চলে আসেন। আগামী ১২ ডিসেম্বর নতুন করে তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দিবে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।