ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপন্যাসের যোদ্ধারাই এখন মুক্তিযুদ্ধের জিম্মাদার

Link Copied!

kader-siddikiনিজস্ব প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘যারা নাটক-উপন্যাসে যুদ্ধ করেছেন তারাই এখন মুক্তিযুদ্ধের জিম্মাদার সেজেছেন, আমরা যারা বনেবাদারে থেকে দেশের জন্য যুদ্ধ করেছি তারা এখন রাজাকার হয়ে গেছি।’
বুধবার দেশের শান্তির দাবীতে অবস্থান কর্মসূচীর ৫৭ তম দিনে তার সঙ্গে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, ‘পাকিস্তানী শাসকরা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করেছিল বলেই একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল, বর্তমান সরকারও দেশের মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনিক শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরে আমরা সবাই ছিলাম বাঙ্গালি মুক্তিযোদ্ধা আর এখন কেউ আওয়ামী মুক্তিযোদ্ধা আবার কেউ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা হয়েছেন।’
এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ২৮ মার্চ শনিবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচীর ৬০দিন পূর্ণ হবে। যে সব দেশবরেণ্য ব্যক্তি কর্মসূচীস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন এবং যারা নানা কারণে আসতে না পারলেও কর্মসূচীর সাফল্য কামনা করেছেন তাদের নিয়ে ওইদিন সকাল ১১টায় মতিঝিল দলীয় কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সে মতবিনিময় সভা থেকে কাদের সিদ্দিকীর পরবর্তী কর্মসূচী ঘোষণা দিবেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসে এবং বেগম খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করে দেশ ও মানুষ বাঁচানোর দাবীতে গত ২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর মতিঝিলের ফুটপাথে অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
বুধবার অবস্থান কর্মসূচীরস্থলে অন্যান্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।