ঢাকাThursday , 4 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প আতঙ্কে গাইবান্ধায় শিক্ষক অসুস্থ

Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ে গত বুধবার সকালে চলমান পরীক্ষার্থীদের মাঝে খাতা বিতরণের সময় বিদ্যালয়ের গণিত বিভাগের সুমন নামের শিক্ষক শারীরিক অসুস্থতায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হন। শিক্ষকের ওই অবস্থা দেখে শিক্ষার্থীরা ভূমিকম্প আতঙ্কে চিৎকার করে শ্রেণি কক্ষের বাহিরে যেতে থাকে। এ দেখে অন্যন্য শ্রেণি কক্ষের শিক্ষার্থীরা তারাহুড়া করে বাহিরে যাওয়ার সময় ১০/১২ জন জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত ৯ নবম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার বলেন,সুমন স্যারের হঠাৎ অসুস্থতায় রক্তাক্ত দেখে সবাই ধারণা করেছে ভূমিকম্প আসছে। এজন্য সবাই ছুটাছুটি করে একই পথে স্কুলের বাহীরে যাওয়ার সময় ১০-১২ জন আহত হয়েছে।