তিন দফা দাবি বাস্তবায়নে দীর্ঘস্থায়ী অগ্রগতি না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনে মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারি শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বক্তব্য রাখেন। এ সময় সাধারণ সম্পাদক সেলিমুজ্জামানসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তিন দফা দাবি বাস্তবায়নে দীর্ঘস্থায়ী অগ্রগতি না পাওয়ায় এবং ৩ শিক্ষক নেতাকে শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে মেহেরপুরের ৩০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনের মত চলছে। গত বুধবার সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও বৃহস্পতিবার কাউকে পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। এতে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। সরেজমিনে বিদ্যালয়গুলোতে দেখা গেছে, প্রধান শিক্ষকরা বিদ্যালয়ে অবস্থান করলেও সহকারি শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলোতে তালা মেরে সবাই চলে গেছেন। শুধুমাত্র প্রধান শিক্ষকরা বাইরে ঘোরাঘুরি করছেন। মেহেরেপুর জেলায় ৩০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সহকারি শিক্ষক রয়েছেন ২০০০ জন।

