ঢাকাWednesday , 3 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ককশিট কারখানার গোডাউনে আগুন

Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরে একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ে গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত বলা যাবে।