ঢাকাMonday , 1 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা দেশের অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ : এমপি রুবেল

Link Copied!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২নং রানী শিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ) সকাল ১০টায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই আন্তরিকভাবে তাঁর জন্য দোয়া করবেন।” এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুর রহিম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি আবু রায়হান মো. আল বেরুনী, রাণীশিমূল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ সোহাগ, রাণীশিমূল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর মো. রুকুনুজ্জামান লাখু, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয়ক এবিএম শামীম কবীর, সাংগঠনিক সম্পাদক মো. মিল্লাত হোসেন আকন্দ, রাণীশিমূল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু সাইদ দিনার এবং সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মতিউর রহমান। মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতা-কর্মীসহ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত প্রয়োজন। তাঁরা নিয়মিতভাবে দোয়া পরিচালনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।