ঢাকাMonday , 1 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে যুব ও ছাত্রদলের দোয়া মাহফিল

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। রোববার (৩০ নভেম্বর) বাদ এশা শহরের রিজার্ভ মুখ এলাকার তৈয়্যাবিয়া তাহেরিয়া খানকায় দোয়া মাহফিল ও মোনাজাত শেষে এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এর আগে এতিমখানার শিক্ষার্থীরা খতমে কুরআন, খতমে গাউসিয়া ও বিশেষ তাসবিহ তেলাওয়াত করে। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কামাল উদ্দিন।
এ সময় জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদার, সহ কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাফু, সদর উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান ও মোহাম্মদ আরমান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ওসমান, যুগ্ম-আহ্বায়ক ফারুখুল ইসলাম ও জোহান রুবেল, সদস্য মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও খোরশেদুল আলম ও প্রচার সম্পাদক আরজু রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভী, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক রাজু, সদর উপজেলা ছাত্রদলের আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান ও কায়সার আবেদীন, স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ ও তুহিন, সদর উপজেলা জাসাসের সহ-সভাপতি শাহেদুল ইসলাম রোমান, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন উদ্দিন সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।