ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

Link Copied!

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক এর সাথে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নবেম্বর ) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায়, চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, রাস্ট্র বিরোধী কর্মকান্ডের বিষয়, মানবপাচার, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বর্তমান বাংলা ও ডেইলি এশিয়ার এইজ জেলা প্রতিনিধি সাব্বির হোসাইন আজিজ, দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সুবল বিশ্বাস, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন, দিনকালের গাউছ উর রহমান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হক, মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগন ও জেলার সকল থানার ওসিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও মাদারীপুরেও তা করা হবে। সকলের উর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমাণ করবো। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। তিনি বলেন, জরুরি হলে ফোন অথবা ম্যাসেজ করতে পারবেন এবং সরাসরি অফিসে এসে আমাদের কাছে এসে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা আপনাদের সাথে রেখে জনগণকে সহযোগিতা করবো। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রুতি দেন।