ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নবাগত পুলিশ সুপার

Link Copied!

রাঙ্গামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। রোববার (৩০ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় নবাগত পুলিশ সুপার রাঙ্গামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসেবা বিস্তারের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকবৃন্দের সাথে মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা, মতামত ও গঠনমূলক পরামর্শ বিষয় তুলে ধরেন। এ সময় রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।