ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় অবৈধ জাল-পলিথিন জব্দ

Link Copied!

পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের কঠোর অবস্থানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো মোংলায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে উদ্ধার করেন: বিভিন্ন প্রকার অবৈধ কারেন্ট জাল ২ লক্ষ ৫২ হাজার মিটার (আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৫০ হাজার টাকা) অবৈধ পলিথিন ৯০০ কেজি (আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা) মোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৪ লক্ষ ১০ হাজার টাকা। জব্দকৃত এসব অবৈধ জাল ও পলিথিন পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কোস্ট গার্ডের একজন কর্মকর্তা জানান, “সুন্দরবনসহ উপকূলীয় এলাকার জলজ প্রাণী ও পরিবেশ রক্ষায় অবৈধ জাল ও পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, অবৈধ কারেন্ট জাল ও ব্যবহার্য পলিথিন সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়।