ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছারবাদ ইলাহি বক্স দারুল উলুম মাদ্রাসার মসজিদে বিএনপি জোট মনোনীত যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের উদ্যোগে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখা এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতী হুসাইন আহমদ। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতী কামরুজ্জামান কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা রফি উদ্দিন আহমদ, সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুব জমিয়ত মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আশরাফ ইয়াছিন, প্রচার সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, যুব নেতা কবির হোসেন ও ছাত্র নেতা মাহফুজুর রহমানসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির এক সংকটের মুহূর্তে অসুস্থতায় ভুগছেন। তাঁর সুস্থতা কামনায় দেশের প্রতিটি মানুষের অংশ নেওয়া উচিত। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত হয়।