ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ আটক দুই

Link Copied!

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শনিবার (২৯ নভেম্বর) ভোরে সুন্দরবনের গহিনে আটক হয়েছে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সহযোগী। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দ্দুক (শটগান), ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত ফারুক বেপারী ইমদাদুল বেপারী উভয়েই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, করিম শরীফ বাহিনীর সদস্যরা পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়ার যৌথ দল অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি, জিম্মি করে মুক্তিপণ আদায়সহ দলটিকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা। তিনি আরও বলেন, “সুন্দরবনকে শতভাগ দস্যুমুক্ত করার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”