ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ব্যক্তি উদ্যােগ সেলাই মেশিন ও বৃত্তি প্রদান

Link Copied!

বাগেরহাটে সেলাই মেশিন ও বৃত্তি প্রদান করেছেন মহিলা দলনেত্রী বিশিষ্ট ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মো. মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাড. শিকদার ইমরান হোসেন ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বান কমিটির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, শেখ আবু হানিফ শানু, মহিলা নেত্রী অ্যাডভোকেট শিরিনা বেগম, রোজি সুলতানা প্রমূখ। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় এ সময় বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে। জনগণের অধিকার ফেরানোই বিএনপির প্রধান লক্ষ্য যা বাস্তবে রূপ দিতে দরকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে এখনই মাঠে নামতে হবে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় কাজ। সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অতিথিদের সাথে নিয়ে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।