মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে ছাদ থেকে পড়ে আহত মোটরসাইকেল মিস্ত্রি পিন্টু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেল মেকানিক পিন্টু জানা গেছে, গত শুক্রবার ভোরে নিজ ঘরের ছাঁদের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবসত পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । একদিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। মৃত পিন্টু স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

