ঢাকাSaturday , 29 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় অভিযানে ২২ রোহিঙ্গা আটক

Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান রাতে মোট ২২ জন রোহিঙ্গা নাগরিক আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের পর আটকদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।