ঢাকাWednesday , 26 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Link Copied!

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বোদা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এ কর্মসূচি ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে পালিত হচ্ছে। এর লক্ষ্য পশুপালন খাতকে আরও উন্নত করা, খামারিদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং প্রাণিজ উৎপাদন বৃদ্ধি করা। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়েও র‌্যালি, প্রদর্শনী, সেমিনার, স্বাস্থ্যসেবা ক্যাম্প ও নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ বছর প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে জাতীয় পর্যায়ে পদক প্রদান করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও খামারি ও উদ্যোক্তাদের পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। বোদা উপজেলাস্থ প্রাণিসম্পদ প্রদর্শনীতে স্থানীয় খামারি, পোল্ট্রি উদ্যোক্তা, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদকসহ বিভিন্ন স্টল অংশ নেয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি। আধুনিক প্রযুক্তি, রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত জাতের সংরক্ষণ এ তিনটি বিষয় নিশ্চিত করা গেলে পশুপালন খাত দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল খামারি ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বোদা উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন স্থানীয় খামারিদের উৎসবমুখর পরিবেশ তৈরি করে এবং পশুপালন খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।