নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম।
এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতেমা সালাম।
তিনি জানান, বুধবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে সালামের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন নুরুল ইসলাম নামে একজন।

