গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপ সচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৭ নভেম্বর এক প্রজ্ঞাপনে ১২ জন বিসিএস গণপূর্ত ক্যাডারের উপ-বিভাগীয় প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত প্রকৌশলীগণ হচ্ছেন-(১) ফারিবা হালিম অরিন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল, রিজার্ভ), ঢাকা গণপূর্ত অধিদপ্তর, (২) জাহিদ হাসনাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), ঢাকা গণপূর্ত ডিজাইন বিভাগ-২ (৩) এস,এম,এ জাহিদ অপু, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), মাদারীপুর গণপূর্ত উপ-বিভাগ (৪) মোঃ রকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) ইডেন গণপূর্ত উপ-বিভাগ-১, ঢাকা (৫) মোঃ কামরুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত ডিজাইন বিভাগ-২, ঢাকা (৬) প্রবীর কুমার মন্ডল, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), খুলনা গণপূর্ত উপ-বিভাগ-২ (৭) সুদীপ সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), প্রেষণে সহকারী প্রকল্প পরিচালক (সিভিল ডিপো) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট (৮) মোঃ রফিকুল আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) প্রেষণে-সহকারী প্রকল্প পরিচালক (সিভিল আন্ডারগ্রাউন্ড-১) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট (৯) মোঃ রোকনুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী, খুলনা গণপূর্ত উপ-বিভাগ-২ (১০) মেহেদী রায়হান নাদিম, উপ-বিভাগীয় প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, সংযুক্ত: জনসংখ্যা প্রকল্প কোষ (পিপিসি) (১১) মীর হুসনা ইয়াসমিন রাখী, উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকা গণপূর্ত প্রকল্প বিভাগ-৪ এবং (১২) মোঃ হাসানুর রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী, মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা।
এছাড়া অপর এক আদেশে গণপূর্ত অধিদপ্তরে কর্মরত বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ৮ জন প্রকৌশলীকে পদোন্নতি দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন ১৮ নভেম্বর জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে ২ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ৬ জন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ (সিভিল) হচ্ছেন গণপূর্ত মনিটরিং এন্ড অডিট সার্কেলে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ সাইদ মাহবুব মোরশেদ এবং ঢাকা গণপূর্ত প্রকল্প সার্কেল-১ এ কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ খালেদ হুসাইন। অপরদিকে পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলগণ হচ্ছেন-খুলনা গণপূর্ত জোনে কর্মরত নির্বাহী প্রকৌশলী (সিভিল) তানজিলা শারমিন, ঢাকা গণপূর্ত অধিদপ্তরে কর্মরত নির্বাহী প্রকৌশলী (সিভিল, সংস্থাপন) স্বপন চাকমা, ঢাকা গণপূর্ত অধিদপ্তরে কর্মরত নির্বাহী প্রকৌশলী (সিভিল, রিজার্ভ) মোঃ বাকী বিল্লাহ, ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনে কর্মরত নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ আবু জাফর সিদ্দিক, ঢাকা গণপূর্ত প্রকল্প বিভাগ-১ এ কর্মরত নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু সালেহ মুহাম্মদ ফিরোজ এবং রাজধানীর শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এ কর্মরত নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফুল ইসলাম।

