ঢাকাMonday , 17 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

Link Copied!

রাজধানীর উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উত্তরার আহলিয়া এলাকায় নাদিম হাসানের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। সেখানে দেখা যায় একটি প্রাইভেটকার পুড়ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।
তিনি বলেন, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন ছিল তবে আমাদের কাজ করতে হয়নি। তবে দোকানে আগুনে আমাদের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।