ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত গমন

আইএসপিআর
November 16, 2025 8:34 pm
Link Copied!

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff of Bangladesh Air Force Air Chief Marshal Hasan Mahmood Khan) সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025 -এ অংশগ্রহণ করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।