ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নায়ক হিসেবে বাবাকেই পছন্দ শাকিল খানের মেয়ের

বিনোদন ডেস্ক
November 12, 2025 4:54 pm
Link Copied!

চিত্রনায়ক শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক হলেন তার বাবা। এমনটাই জানালেন তার কন্যা সামিকা শাকিল। সামিকা ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান।
অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে সামিকাও।
সাংবাদিকরা তাকে পেয়ে কৌতূহলী হয়ে উঠলে সে কথা বলে গণমাধ্যমে। সামিকা বাংলা চলচ্চিত্র দেখে কি না জানতে চাইলে বলে, ‌‘মাঝেমাঝে দেখি।’ এরপর তার প্রিয় নায়ক কে তা জানতে চাওয়া হলে জানায়, তার একমাত্র প্রিয় নায়ক তার বাবা।
শাকিল খান মেয়েকে নিয়ে বলেন, ‘আমার মেয়ে বাবা অন্তপ্রাণ। তার রিল লাইফ হিরো ও রিয়েল লাইফ হিরো একটাই, বাবা। যদিও সামিকা খুব বেশি সিনেমা দেখে না, কিন্তু তার মোবাইলে আমার কিছু সিনেমার গানের ভিডিও আছে। অবসর সময়ে সে দেখে। আমাকে নিয়েও সে সিনেমার নানা বিষয় নিয়ে প্রশ্ন করে।’
শাকিল খান ও শারমিন দম্পতির দুই সন্তান। তাদের ছেলের নাম সাদমান শাকিল। ছোট মেয়ে সামিকা শাকিল।