ঢাকাMonday , 10 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপূর্ণ ‘রঙ্গনা’ ইউটিউবে, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু

বিনোদন ডেস্ক
November 10, 2025 6:46 pm
Link Copied!

বড় আয়োজনেই শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সিনেমার বেশির ভাগ কাজও শেষ হয়েছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় এই অভিনেত্রী।
পরিকল্পনা ছিল, বিদেশ থেকে ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর। কিন্তু তিনি শিগগির দেশে ফিরতে না পারায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তারা শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করছে ইউটিউবে।
এরই মধ্যে ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা।
প্রযোজক মিথিলা বলেন, “শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে লুকেও অমিল দেখা দেবে।”
তিনি আরও যোগ করেন, “ভাবলাম দর্শককে বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ করেছি, অন্তত সেটুকুই সবাই দেখুক।”দর্শকের জন্য তাই আপাতত ইউটিউবে দেখা যাচ্ছে ‘রঙ্গনা’র অসমাপ্ত যাত্রা, আর শাবনূরের ফেরার অপেক্ষায় প্রযোজনা দল।