ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিপি নুরের দলে যোগ দিচ্ছেন হিরো আলম, লড়বেন দুই আসনে

বিনোদন ডেস্ক
November 9, 2025 6:11 pm
Link Copied!

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জানা গেছে, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন হিরো আলম।
বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি হিরো আলম। তবে হিরো আলমের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও দেখা করতে গেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম জাগো নিউজকে বলেন, ‘সময় হলে সব কিছু বলবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো। স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।’
হিরো আলম নিশ্চিত করেছেন, তিনি এবার দুই আসন থেকে প্রার্থী হবেন। আসনগুলো হলো ঢাকা-১৭ এবং বগুড়া-৪।
কেন দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‌‘এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করবো।’
ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এর মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। এখানেও একাধিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে।