ঢাকাTuesday , 4 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী ট্রেনে বাংলাদেশ 

Link Copied!

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি ২৩৭ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা করায় রাজনীতির মাঠ এখন সরগরম। অন্যদিকে জামায়াতে ইসলামী অনেক আগেই তারে দলীয় প্রার্থীর ঘোষণা করায় তারা দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এনসিপিও দলীয় প্রার্থী ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সবমিলে রাজনীতির মাঠে কিছুটা হলেও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। সরকার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে অনেকের মধ্যে যে শঙ্কা ছিল তা অনেকটা কেটে গেছে অনেকেই মনে করছেন। এছাড়া রাজনৈতিক পরিবেশ কিছুটা হলেও শান্ত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ স্বাভাবিক রাখতে সকল বাহিনী প্রধানদের সঙ্গে প্রতিনিয়ত কৌশল নির্ধারণে নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংস নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশকে সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন। অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপষ্টো প্রফেসর ডঃ মো: ইউনুচ নির্বাচনী রোাডম্যাপ ঘোষণার সময় ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং মডেল নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তিনি জাতিকে আশ্বস্ত করেছিলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। অবশ্য দেশের মানুষ এখনও প্রধান উপষ্টোর প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে চান। অপরদিকে স্বরাষ্ট্র উপষ্টো ৪ নভেম্বর দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্তণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় মাদক প্রতিরোধ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠানের ব্যবস্থা করা যায় সেই বিষয়ের উপর ব্যাপক আলোকপাত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালিন সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জও বটে। সব কিছু ঠিকঠাক থাকলে সরকার ঘোষিত রোডম্যাপানুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। আর এ কারণেই সচেতনমহল বলছেন, নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ।