ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত এ জন্যই এত নোংরা!

Link Copied!

ভারতে বেড়াতে গিয়ে দোকান থেকে আইসক্রিম কিনেছিলেন এক বিদেশি নারী পর্যটক। কিন্তু আশপাশে ডাস্টবিন দেখতে না পেয়ে আইসক্রিমের মোড়ক কোথায় ফেলতে হবে, তা বুঝতে পারছিলেন না তিনি। তখন দোকানদার নিজেই মোড়কটি নিয়ে রাস্তার কাছে ফেলে দেন। এভাবে যেখানে-সেখানে ময়লা ফেলতে দেখে যারপরনাই অবাক হন ওই পর্যটক।
এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিদেশি পর্যটককে রাস্তায় ময়লা ফেলতে বলায় যেমন তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই দোকানদার, তেমনি ভারতীয়দের নাগরিক সচেতনতা ও পরিচ্ছন্নতা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক বিদেশি নারী আইসক্রিম কেনার পর দোকানদারকে বিনীতভাবে জিজ্ঞেস করেন, ‘ডাস্টবিন আছে কি?’ তখন দোকানদার তাকে বলেন, ‘রাস্তায় ফেলে দেন।’ এতে পর্যটক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লে শেষ পর্যন্ত দোকানদার নিজেই মোড়কটি নিয়ে রাস্তার ধারে ফেলে দেন। এসময় আশপাশে চিপস-আইসক্রিমের আরও কিছু মোড়ক পড়ে থাকতে দেখা যায়।
আমিনা ফাইন্ডস নামে ওই পর্যটকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে তিনি লেখেন, ‘কেন কিছু মানুষ এমন হয়?’
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং কমেন্ট সেকশনে হাজারও ব্যবহারকারী নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
একজন মন্তব্য করেন, ‘ভারত এ জন্যই এত নোংরা!’ আরেকজন বলেন, ‘একটা ডাস্টবিন রাখা কি এত কঠিন?
তবে কিছু ব্যবহারকারী দোকানদারের পক্ষেও মন্তব্য করেছেন। তাদের একজন লিখেছেন, ‘হয়তো পরে সব একসঙ্গে পরিষ্কার করবেন। কেউ নিজের দোকানের সামনে ময়লা রাখতে চায় না।