ঢাকাThursday , 30 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক রুখতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার: জবি উপাচার্য

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার।
বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জবি উপাচার্যের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, দুঃখজনকভাবে দেখা যায়, কেউ কেউ মাদক বিষয়ে উৎসাহ দেয় বা প্ররোচিত করে অন্যের জীবন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, যা চরম অন্যায়। আমাদের সমাজে অনেক কিছু বৈধ হলেও, প্রকাশ্যে বা গোপনে এসবের অপব্যবহার সমাজের জন্য ক্ষতিকর।
জবি উপাচার্য আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারব।
‎বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে হলে সমালোচনার মুখেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাদকমুক্ত সমাজে যেন আমরা সবাই বাস করতে পারি সেই প্রত্যাশা রইল।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ও মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ মাদকবিরোধী ফোরামের নেতারা। ‎অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া।