ঢাকাWednesday , 29 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ক্লাবে নেপালের ৩ নারী ফুটবলার

Link Copied!

সাফ নারী ক্লাব কাপের জন্য বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি ৩ জন নেপালি ফুটবলারকে দলে নিয়েছে। এর মধ্যে নেপালের ডিফেন্ডার পূজা রানার নাম উল্লেখযোগ্য। অন্য দুইজন হচ্ছেন দিপা শাহী ও শাসিষমা।
আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসবে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। বাংলাদেশ নারী লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি অংশ নেবে এই লিগে।
এই প্রতিযোগিতার জন্য দলগুলো এরই মধ্যে তাদের প্রাথমিক খেলোয়াড় তালিকা জমা দিয়েছেন। নাসরিন স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বেবি জাগো নিউজকে বলেছেন, আমরা ৩২ জন খেলোয়াড়ের নাম সাফের দফতরে জমা দিয়েছি। সেখানে তিনজন নেপালি আছেন। সেই সাথে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সানজিদাসহ যাদের নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তারাও আছেন।
তিন নেপালি ফুটবলার হবেন বাংলাদেশের কোনো ক্লাবে নাম লেখানো প্রথম নারী বিদেশি ফুটবলার। যদিও বাংলাদেশের নারী লিগে বিদেশি এখনো উম্মুক্ত করা হয়নি। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপের জন্য নাসরিন স্পোর্টস একাডেমি তিনজন বিদেশিকে দলে নিয়ে ইতিহাস সৃষ্টি করলো।
এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ব্যস্ত থাকবে জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল। এই দুই দলের ৮ ফুটবলারের নামও ৩২ জনের প্রাথমিক তালিকায় রেখেছে নাসরিন স্পোর্টস একাডেমি।
রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, সাগিরকাকে এই টুর্নামেন্টের জন্য নাসরিন স্পোর্টস একাডেমি পাবে কিনা, তা নির্ভর করছে জাতীয় দলের শিডিউলের ওপর।
রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, সাগিরকা, সাথী বিশ্বাস, সোহাগী কিসকু, তসলিমা আক্তার, উমেহলা মারমা, রঞ্জনা রানী, পূজা রানা (নেপাল), দিপা শাহী (নেপাল), সামিকশা ঘিমির (নেপাল), সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাৎসুশিমা সুমাইয়া, নীলুফা ইয়াসমিন নীলা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, স্বর্ণা রানী মন্ডল, অর্পিতা বিশ্বাস, থুইনু মারমা, সুরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার, মাহিনুর আক্তার, মামনি চাকমা, নাসরিন আক্তার, নওশন জাহান, রেহেনা আক্তার, ইসরাত জাহান ইশিতা।