ঢাকাThursday , 23 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে ‘বেহুলা দরদী’ সিনেমা

বিনোদন ডেস্ক
October 23, 2025 2:28 pm
Link Copied!

ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’। আগামী ৩১ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রেক্ষিত হবে। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। এর প্রযোজনায় আছে উৎসব অরিজিনালস।
সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।
দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। পুরো শুটিং হয়েছে টাঙ্গাইলে।
উৎসব অরিজিনালসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‌‘সব সিনেমা দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন ও বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তৈরি হয়। আবার কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। ‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।
নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।’
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পকে আমরা দায়বদ্ধতার সঙ্গে তুলে ধরেছি। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।’